কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে কিশোরের লাশ উদ্ধার

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ২৮শে জানুয়ারি (শুক্রবার সকালে ঘাটাইল থানাধীন সরাবাড়ী (চেগার) গ্রামে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহাবুল (১৩) সখিপুরের ঘরবাড়ি গ্রামের প্রবাসী ফারুক হোসেনের ছেলে।

এলাকাবাসীর সুত্রে জানাযায়, সকালে লাশের গলায় ওড়না পেঁচানোব অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত মাহাবুল সখিপুর রৌহা মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা বন্ধ থাকায় গতকাল ইজিবাইক নিয়ে ঘাটাইল থানাধীন দেওপাড়া তার মামার বাড়িতে আসে। গতকাল দুপুর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ধারনা করা হচ্ছে গতরাতে দুস্কৃতিকারীরা মাহবুল কে হত্যা করে ইজিবাইক ছিনতাই করে লাশ ফেলে চলে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম সরকার (পিপিএম) বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং মামলা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…