কাগজ২৪ — অবিচল সত্যের পথে

১০০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত রাশিয়ায় নতুন মসজিদ উদ্ভোদন! ( ভিডিও )

রাশিয়ার রাজধানী মস্কোয় নতুন প্রধান মসজিদের উদ্বোধন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তুর্কি ও ফিলিস্তিনি শীর্ষ নেতাদের সঙ্গে তিনি এ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

রাশিয়ায় ঈদুল আজহা উদযাপনের একদিন আগে নতুন প্রধান এ মসজিদটি উদ্বোধন করা হলো। মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১৭ কোটি ডলার। আর এ অর্থের পুরোটাই এসেছে ব্যক্তিগত অনুদান থেকে। মস্কোয় ২০১১ সালে ধংস হয়ে যাওয়া শত বর্ষের পুরোনো মসজিদটির স্থানেই নতুন এ মসজিদটি নির্মাণ করা হয়েছে। এতে একসঙ্গে ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

অনুষ্ঠানে পুতিন বলেন, ‘ রাশিয়ার মুসলমান নেতারা সাহসিকতার সঙ্গে চরমপন্থীদের অপপ্রচারের বিরুদ্ধে তাদের ক্ষমতা ব্যবহার করছেন। যে লোকগুলি সত্যিকারের নায়কোচিত কাজ করছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই।’

রাশিয়াতে জনসংখ্যার দিক থেকে মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী। দেশটিতে ২ কোটি ৩০ লাখ মুসলমানের বাস। এদের অধিকাংশই বাস করে উত্তর ককেশাশে। তবে রাজধানী মস্কোতে প্রায় ২০ লাখ মুসলমানের বাস। এদের অধিকাংশই এসেছে উত্তর ককেশাশ, আজারবাইজান ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত মধ্য এশিয়ার দেশগুলি থেকে।

https://youtu.be/5JU_pCy2N10

আরও পড়ুন

ধর্ম

চিত্রকারখানার ‘শেয়ারিং হ্যাপিনেস; এতিম শিশুদের নিয়ে বড়দিন উদযাপন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ২৪শেডিসেম্বর শুক্রবার ওয়াশপুরে লিডো পিস হোম, আমাল ফাউন্ডেশন, এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড ব্রিস্টলের সহযোগিত…

ধর্ম

কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন পূজা মন্দির ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সা…

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…