কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২টি ড্রেজার ধ্বংস

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় লৌহজং নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত ১২টি বাংলা ড্রেজার পেট্টোল দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ অভিযান পরিচালনা করেন, সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। এসময় বালু উত্তোলনের অভিযোগে নদীতে থাকা ১২ টি অবৈধ বাংলা ড্রেজার পেট্টোল দিয়ে পুড়িয়ে দেয়া হয়। নদী খনন প্রকল্প প্রসঙ্গে শাহরিয়ার রহমান বলেন, প্রকেল্পর একটি কাগজ আমরা হাতে পেয়েছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এ পর্যন্ত কোন কার্যক্রম শুরু হয় নাই। আজকে লৌহজং নদীতে অভিযান চালিয়েছি। যতগুলো অবৈধ ড্রেজার পেয়েছি আমরা ধ্বংস করেছি। এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, লৌহজং নদী খনন প্রকল্পে নাম করে স্থানীয় প্রভাবশালী বালু খেকোরা দীর্ঘদিন যাবত এলেঙ্গায় এ নদীতে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…