কাগজ২৪ — অবিচল সত্যের পথে

র‌্যাব-১২'র পৃথক অভিযানে সিরাজগঞ্জ সদরে Buprenorphine Injection এবং ১৯১০ পিচ ইয়াবাসহ আটক ০২

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় ২৩/০৮/২০২১ তারিখ রাতের প্রথম প্রহর ০০.২৫ ঘটিকার সময় ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানী একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ পৌরসভাধীন ০৪ নং ওয়ার্ডস্থ রহমতগঞ্জ ০২ নং গলির জনৈক মোঃ শরিফ মোল্লা এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮৫(দুইশত পঁচাশি)টি শিশি নেশা জাতীয় Buprenorphine Injectione সহ ০১ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ রানা(২২), পিতা-মোঃ আঃ লতিফ মোল্লা, সাং-রহমতগঞ্জ ০২নং গলি, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ৮(গ) ধারার মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

২২/০৮/২০২১ তারিখে বিকেল ৩.৪০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন নিউ ঢাকা রোড রেলগেট সংলগ্ন পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯১০(উনিশ শত দশ) পিচ ইয়াবাসহ ০১ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
-প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…