কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মৃত্যুর সংখ্যা এবার ২০০ ছাড়াল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০১ জন মারা গেছেন। করোনায় এক দিনে দেশে এটি সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত পরশু একদিনে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫ হাজার ৫৯৩ জন মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৬২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। গতকাল দেশে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন।

এবং বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৮২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ জনের মধ্যে, চার জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৫ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৪৭ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১১৫ জন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এর পর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম সাত জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ১৬৫ জন সরকারি হাসপাতালে মারা গেছেন। বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২৩ জন, ১২ জন বাসায় মারা গেছেন এবং হাসপাতালে নেওয়ার সময় একজন মারা গেছেন।

আরও পড়ুন

স্বাস্থ্য ও চিকিৎসা

স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুলাউড়া/মৌলভীবাজার, ১৯ নভেম্বর ২০২৪: আজ কুলাউড়ায় স্থানীয় অংশীদারদের সঙ্গে ‘চক্ষুসেবায় নারীদের অভিজ্ঞতা নিশ্চিৎকরণ’ বিষয়ক…

স্বাস্থ্য ও চিকিৎসা

আলকুশি কি? আলকুশি বীজের উপকারিতা, অপকারিতা ও আলকুশি বীজের পাউডার খাওয়ার নিয়ম।

বৈজ্ঞানিক নাম: Mucuna pruriens , এটি Fabaceae পরিবারের একটি উদ্ভিদ। আলকুশীর ইংরেজি: Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean। আমাদের দেশের অঞ…

স্বাস্থ্য ও চিকিৎসা

সুপার ফুড সজনে পাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুগ যুগ ধরে প্রায় ৩০০ রোগের প্রতিরোধক হিসেবে সজিনা পাতার অবদান বিস্ময়কর যা পরীক্ষিত। শরীরের পুষ্টি চাহিদা পূরণ করতে সজ…