কাগজ২৪ — অবিচল সত্যের পথে

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতি দিতে ভারত শাখা ছাত্রলীগের জাতিসংঘে স্মারকলিপি পেশ

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২৫মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ, ভারত শাখার পক্ষ থেকে ভারতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন,দিল্লীর মাধ্যমে আজ জাতিসংঘের মহাসচিব বরাবর এক স্বারকলিপি দেওয়া হয়েছে।

ভারত শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহাগ সরকার কাগজ২৪ ডট কম কে জানান, বাংলাদেশের ইতিহাসে ২৫ মার্চ যেমন একটি কালো দিন হিসেবে স্বীকৃত পেয়েছে। তেমনি সারাবিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়,বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চে নৃশংস ও ভয়াবহ গণহত্যার মতো যে ঘটনা ঘটেছে তা পৃথিবীতে বিরল।

সেদিন বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইটের’ নামে যে নির্মম গণহত্যা চালায় তা বিশ্বে আর কোথাও ঘটেনি। এ দিন রাতের অন্ধকারে নিরীহ ঘুমন্ত মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। মুহূর্তে শ্মশানপুরীতে পরিণত হয় বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তান।

সেই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডকে স্মরণ করেই ভারত শাখা ছাত্রলীগ ২৫মার্চ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য জাতিসংঘে একটি স্বারকলিপি পেশ করেন। জাতিসংঘে স্বারকলিপি জমাদানের মাধ্যম হিসেবে কাজ করেন ভারতীয় হাইকমিশন।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…