কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সাপ্তাহিক মৌবাজার পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের উপশহর খ্যাত এলেঙ্গাতে সাপ্তাহিক মৌবাজার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান এলেঙ্গা রিসোর্টে ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা সম্পাদক তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক  মাসুদুর রহমান মিলনের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌরসভার সম্মানিত মেয়র মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের সম্মানিত সদস্য গোলাম মোহাম্মদ খান, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী নেতা সহ অন্যান্য পত্রিকার সাংবাদিকবৃন্দ।

প্রথম পর্বের আলোচনা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ২৮ থেকে ২৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে দ্বিতীয়পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মনোমুগ্ধকর পরিবেশ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…