কাগজ২৪ — অবিচল সত্যের পথে

২ হাজার টাকার জন্য ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঈশ্বরদীতে মাত্র ২ হাজার টাকার জন্য বড় ভাই জিয়ারুল মন্ডল (৩৫) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই কাজিম উদ্দিনের বিরুদ্ধে।

বুধবার (০১ মে) সকাল নয়টার দিকে ঈশ্বরদীর আমবাগন পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল মন্ডল ঈশ^রদী পৌর সদরের বস্তিপাড়া মহল্লার মন্টু মন্ডলের ছেলে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, ছোট ভাই কাজিম উদ্দিন তার বড় ভাই জিয়ারুল ইসলামের কাছে দুই হাজার টাকা পেতেন। বুধবার সকালে সেই পাওনা টাকা চান কাজিম উদ্দিন। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই কাজিম তার বড় ভাই জিয়ারুলকে এলোপাথারী ছুরিকাঘাত করে।

পরে আহত জিয়ারুলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ছোট ভাই কাজিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…