কাগজ২৪ — অবিচল সত্যের পথে

৩০১ (তিনশত এক) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত ১৪ অক্টোবর ২০১৯ তারিখ সকাল ১৬.৪০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন গাছাপাড়া হইতে টেবুনিয়াগামী পাকা রাস্তা সংলগ্ন মেসার্স ফিউয়েল এমব্যাসি পেট্রোল পাম্পের পশ্চিম পাশে হইতে আসামী- ০১। মোঃ ছিদ্দিক আলী (৪৫), পিতা- মৃত নজের সরদার, সাং- শালগাড়িয়া গোরস্থানপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, ২। মোছাঃ নাছরিন আক্তার (২২), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-চিনানারী থানা- সাথিয়া, জেলা-পাবনাদেরকে গ্রেফতার করে।

উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ৩০১ (তিনশত এক) পিচ অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রাখিয়া অত্র এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…