কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে এককালীন অনুদান প্রদান

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে এককালীন অনুদান প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১টায় নবাব সিরাজ-উদ-দৌলা রোডস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে ২৪জন মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একরাম হোসেন এ এককালীন অনুদান প্রদান করেন।
এসময় কোষাধ্যক্ষ মো. বিশু, প্রচার সম্পাদক আন্টু শেখ, অফিস সচিব দীবাকর চক্রবতী, কার্যকরী সদস্য রওশন আলী, মকবুুল হোসেন, হামিদুর রহমান বাঘাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রত্যেক পরিবারের মাঝে ১৫ হাজার করে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান দেয়া হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…