কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ০১ টি ট্রাক আটক

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বৃহস্পতিবার (২৫ মার্চ ২০২১ খ্রীঃ) বিকাল ১৭.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপস্ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন বগুড়া টু ঢাকা গামী হাইওয়ে রোডের গোলকপুর গ্রামস্থ অতিথি আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্যাকেটসহ ৩০ কেজি গাঁজা এবং ০১ টি TATA ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৭৯৭৪) জব্দ করা হয়। উল্লেখ্য যে ট্রাক হইতে ০২ জন ব্যাক্তি নামিয়া দ্রæত পালিয়ে যায়।

পালাতক আসামী মো: নাসিম বিশ্বাস (৩৫), পিতা- মো: আমজাদ হোসেন, সাং-চরগরগরী পশ্চিম পাড়া (মজিদ হাজির বাড়ির পার্শের)। মো: হৃদয় (ট্রাক হেলপার) (১৯), পিতা- মো: জাকির ড্রাইভার, সাং- গরগরী (চারা বটতলা) উভয় থানা-ঈশ্বরদী, জেলা- পাবনা ।

পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৯(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামত উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…