কাগজ২৪ — অবিচল সত্যের পথে

৪ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ধনবাড়ীতে চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণ করেছে ওয়াসিম নামে মাদকাসক্ত এক যুবক। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী পৌরসভার বণিচন্দবাড়ী গ্রামে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেছেন।

পুলিশ শনিবার অভিযুক্ত ধর্ষক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে জামালপুর সদরের রশিদপুর শেখপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে মাদকাসক্ত ওয়াসিম (২২) ধনবাড়ী পৌরসভার বণিচন্দবাড়ী গ্রামে নিজ বাড়ীতে ঘরে একা পেয়ে ঘুমন্ত ওই শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় ওই শিশুর ডাক চিৎকারে মাসহ এলাকারে লোকজন দৌঁড়ে এসে রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে। ওই দিন রাত সাড়ে ১১টায় শিশুটির মা বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ধনবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ধনবাড়ী পৌরসভার চালাষ গ্রামে ভাড়া বাসা থেকে অভিযুক্ত ধর্ষক ওই যুবককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হয়।

শিশুটির মা, চাচা ও দাদীসহ এলাকাবাসী ধর্ষকের ফাঁসির দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামীকে গ্রেফতার করে কোর্টে চালান দেয়া হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…