কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সৈয়দপুরে ভিজিএফের ৫০২ বস্তা গম উদ্ধার

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার সৈয়দপুরে অবৈধভাবে পাচারকালে ট্রাকভর্তি ভিজিএফের ৫০২ বস্তা গম উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাকটিও (ঢাকা মেট্রো-ট-১৮-৮৫৬৪) আটক করা হয়।

নীলফামারী সদর উপজেলা ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের যৌথ নেতৃত্বে সৈয়দপুর থানা পুলিশ আজ শনিবার বিকেলে উপজেলার বিসিক শিল্প নগরীর সেলিম ফুড ইন্ড্রাষ্টীজের সামনে থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। টের পেয়ে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
সেলিম ফুড ইন্ড্রাষ্টীজ থেকে গমগুলো আটকের ব্যাপারে প্রতিষ্ঠানটির মালিক মো. আবুল কালাম  জানান, আমাদের এখানে ট্রাকটি স্কেল (ওজন পরিমাপ) করার জন্য এসেছিল।
 জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও দুস্থ লোকদের মাঝে বিতরণের জন্য ভিজিএফের গমগুলো নীলফামারী সদর উপজেলার কোন এক ইউনিয়ন থেকে চোরাকারবারিরা অবৈধভাবে বিক্রির জন্য এনেছিল।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী  বলেন, আপাতত মনে হচ্ছে গমগুলো নীলফামারী সদর উপজেলার এবং ভিজিএফের। পরবর্তীতে ভালোভাবে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আমীরুল ইসলাম বলেন, ট্রাকসহ গমগুলো আটক করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…