কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার ডিমলায় পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে।

আজ বুধবার (৫ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নে গভীর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে নিজ বাড়ি ও মসজিদে ফজরের নামাজ আদায়রত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, খালিশা চাপানী ইউনিয়ন জামায়াতের আমীর  ডালিয়া গ্রামের মৃত কবির উদ্দিনের পুত্র কাজী হাবিবুর রহমান, একই গ্রামের মৃত আনছার আলীর পুত্র সিদ্দিকুর রহমান, বুড়ির হাট বাজারের মৃত আমির উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম, নাউতারা পশ্চিমপাড়া গ্রামের গোলাম মোস্তফার পুত্র আব্দুল মমিন, ঠাকুরগঞ্জ গ্রামের খলিলুর রহমানের পুত্র জাহেদ আলী।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, নাশকতার আশঙ্কায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…