কাগজ২৪ — অবিচল সত্যের পথে

৬ রানের সিদ্ধান্ত ভুল ছিল: সায়মন টাফেল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিশ্বকাপ ফাইনাল ম্যাচে ৫০-৫০ একশ ওভারের খেলা শেষে ম্যাচ টাই হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। অবশেষে সুপার ওভারে নিষ্পত্তির মাধ্যমে শিরোপা উঠে ইংলিশদের হাতে।

অথচ এটা নাকি ভুল সিদ্ধান্তের শিকার নিউজিল্যান্ড। বলছেন সায়মন টাফেল।

ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে বেন স্টোকসের ব্যাটে লেগে বল চলে যায় লেগ প্রান্তে। সেখান থেকে মার্টিন গাপটিলের থ্রোতে বল স্টোকসের ব্যাটে লেগে চলে যায় বাউন্ডারিতে। তাতে ইংল্যান্ড পেয়ে যায় ৬ রান। এখানেই আপত্তি সায়মন টাফেলের।

সাবেক এই অস্ট্রেলীয় আম্পায়ার যুক্তি দেখিয়েছেন, ওটা ৬ রান হবে না ৫ রান হবে।

টাফেলের যুক্তি মতে, গাপটিলের থ্রোয়ের সময় স্টোকস ও রশিদ এক রান নিয়ে আরেক রান নেয়ার সময় একে অপরকে অতিক্রম করতে পারেননি। তাই এখানে ছয় রান নয়, পাঁচ রান হওয়ার কথা। সেক্ষেত্রে পঞ্চম বলে স্টোকসের থাকার কথা নন-স্ট্রাইক প্রান্তে।

দ্যা এজ এবং সিডনি মর্নিং হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে টাফেল আরও বলেন, এটা নিশ্চিতভাবে ভুল।

ব্যাটে লেগে বল বাউন্ডারি ছুঁয়ে ফেলার পর স্টোকস তার দুই হাত তুলে জানিয়ে দেন, তিনি যে ইচ্ছাকৃত ভাবে সেটি করেননি। এরপর আম্পায়ার কুমার ধর্মসেনা ৬ রানের সংকেত দিয়ে দেন।

এক বলে ছয় রান চলে আসায় শেষ দুই বলে ইংল্যান্ডের লাগে ৩ রান। পঞ্চম বলে এক রান নিয়ে দ্বিতীয় রান নেয়ার সময় রান আউট হন আদিল রশিদ।

শেষ বলে ১ রান নিয়ে ম্যাচ টাই করেন বেন স্টোকস। এই বলেও দুই রান নিতে গিয়ে রান আউট হন মার্ক উড।

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…