কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত।

 

নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ শুক্রবার দুপুর ২টার দিকে টাঙ্গাইল-চারাবাড়ি সড়কে  খেজুরতলা নামকস্থানে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এসএসসি পরীক্ষার্থী জুলফিকার নাঈম রাফি (১৬) নিহত হয়েছেন।

জুলফিকার সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নূর আলমের ছেলে। সে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

টাঙ্গাইল সদর থানার এসআই নুরুল বাশার জানান, দুপুরে টাঙ্গাইল শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার চরাঞ্চলের তোরাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি খেজুরতলা নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাঙ্গে মুখোমুখি সংষর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুলফিকারের মৃত্যু হয়।

এছাড়া এ সময় অটোরিকশা চালকসহ দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…