কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইতে পাবনা ২ আসনের এমপি আরজু’র জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

সৈয়দআকতারুজ্জামানরুমী,পাবনাপ্রতিনিধি।কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন, পাবনা - ২ (সুজানগর- বেড়া আংশিক) আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। শুক্রবার সকালে তিনি তাঁর নির্বাচনী এলাকা পাবনার সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়নের চর দুর্গাপুর, চর দুলাই ও ২৪ মাইল বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ সহ বেশ কয়েকটি পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। আহমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব ও পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম রফিকুল্লাহ সহ অনেকে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…