কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইয়াবাসহ আটক আ.লীগ সভাপতি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৩) আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিবুর রহমানের বাড়িতে মাদক দ্রব্য রয়েছে এমন খবরে শুক্রবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। তবে কোস্ট গার্ড তাকে আটক করে। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এতে আরও বলা হয়, মুজিবুরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

আন্তর্জাতিক

ইসরায়েলি পন্য বয়কটের নামে ৮ জেলায় তাণ্ডব

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দেশের আট জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

জাতীয়

সাবেক এমপি বদি চট্টগ্রাম কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম নিরাপত্তাজনিত কারণে কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় কারাবন্দি সাবেক এমপি আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ক…