কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এবার ৯২ পূজা মণ্ডপ শরীয়তপুরে নিরাপত্তা দেড় হাজার নিরাপত্তাকর্মী।

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুরের জেলা পুলিশের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরই মধ্যে দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শরীয়তপুর জেলা ও সংশ্লিষ্ট উপজেলা পূজা উদযাপন কমিটি।
এবছর জেলার ৯২টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় দেড় হাজার পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।
এবছর শরীয়তপুর সদর উপজেলায় ৩০টি, নড়িয়া উপজেলায় ২৯টি, ডামড্যা উপজেলায় ৪টি, ভেদরগঞ্জ উপজেলায় ১৬টি, ডামুড্যা উপজেলায় ৬টি ও গোসাইরহাট উপজেলায় ৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন দুর্গোৎসব উপলক্ষে এ জেলায় মোট ৯২টি পূজামণ্ডপে উৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সবকটি পূজামণ্ডপ ঝুঁকিমুক্ত থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা দেবে স্থানীয় পুলিশ প্রশাসন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুকুল চন্দ্র রায় বলেন, শান্তিপূর্ণভাবে সার্বজনিন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে প্রশাসন যেসব উদ্যোগ নিয়েছে তাতে আমরা আনন্দিত। আশা করি জেলার সর্বস্তরের লোকজন এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে।
শরীয়তপুর পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন পূজামণ্ডপে নিরাপত্তার বিষয়ে জানান, আসন্ন সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা অনুসারে শরীয়তপুর জেলায় প্রায় দেড় হাজার পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়াও কমিউনিটি পুলিশ ও পূজা উদযাপন কমিটির সদস্যরাও মণ্ডপে দায়িত্ব পালন করবে।
এসপি বলেন, যে কোনো নেতিবাচক পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন স্থানে চেকপোস্ট এবং র্যাব-পুলিশের টহল টিম ও গোয়েন্দা নজরদারি থাকবে। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করার পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন থেকেও সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

ধর্ম

চিত্রকারখানার ‘শেয়ারিং হ্যাপিনেস; এতিম শিশুদের নিয়ে বড়দিন উদযাপন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ২৪শেডিসেম্বর শুক্রবার ওয়াশপুরে লিডো পিস হোম, আমাল ফাউন্ডেশন, এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড ব্রিস্টলের সহযোগিত…

ধর্ম

কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন পূজা মন্দির ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সা…

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…