কাগজ২৪ — অবিচল সত্যের পথে

এলেঙ্গা প্রেস ক্লাবে শীত বস্ত্র বিতরণ

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের উপ-শহরখ্যাত এলেঙ্গায় প্রেস ক্লাব কার্যালয়ে ২২ শে জানুয়ারি শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলেঙ্গা প্রেস ক্লাব ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে এ আয়োজন করে।

এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আল-আলাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজার মো: আনোয়ারুল আলিম খান, ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা মো: সাইফুল্লাহ্ ভুইয়া, এলেঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: আজিজুল হক, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, প্রচার সম্পাদক মনির হোসেন মোল্লা, সদস্য আপন আর্য, সাহেদ মোল্লা, ফিরোজ হাসান প্রমুখ।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এলেঙ্গা শাখার এর সহযোগিতায় প্রতি বছরের ন্যায় আর্ত মানবতার সেবায় এবারও ৫ শতাধিক কম্বল দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…