কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে অনিয়ম দুর্নীতি নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির চিত্র নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মিলনায়তনে ২১ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন দুর্নীতি দমন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এ সময় তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। গণশুনানিতে বিভিন্ন দপ্তরের ৩৭টি অভিযোগ উঠে আসে।

এর মধ্যে থেকে বেশ কয়েকটি অভিযোগ আমলে নিয়ে দুদক কমিশনার তা দ্রুত সমাধানের জন্য উক্ত প্রতিষ্ঠান সমূহের অফিস প্রধানকে নির্দেশ প্রদান করেন।টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদকের) পরিচালক আক্তার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…