কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ওয়াজ মাহফিলে কী বললেন অনন্ত জলিল?(ভিডিওসহ)

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মোহাম্মদপুর এলাকার যুবসমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল এর প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রের নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। কিছুদিন হলো ধর্মচর্চায় যুক্ত হয়েছেন। ঢাকার ধানমন্ডি ও নারায়াণগঞ্জের মসজিদে তাকে ইসলামের দাওয়াত দিতে দেখা যায়।

গত ১৭ নভেম্বর ঢাকার মোহাম্মদপুরের আদাবরে ওয়াজ মাহফিলে অনন্ত জলিল বলেন, আসুন বন্ধুগণ, আমরা নামাজকে না বলি আমাদের কাজ আছে; বরং কাজকে বলি আমাদের নামাজ আছে। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই যেখানে নামাজের কথা বললে ছুটি দেয় না।

তিনি আরও বলেন, পৃথিবীতে প্রতিটি স্তরেই মানুষ আল্লাহ্ নির্ধারিত। তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে যারা শুকরিয়া আদায় করেন, তাদেরকে আল্লাহ পছন্দ করেন।

তিনি আরও বলেন, আমরা এখান ভন্ডপীর, ভন্ডবাবা, তাবিজ-কবজ নিয়ে ব্যস্ত। সারামাস যেটা উপার্জন করি, সেটা ওইখানে সদকা দেই। যেখানে গেলে আল্লাহর বিরোধীতা হবে; সেখানে আমরা কেন যাই?

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

 

আরও পড়ুন

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…

ইসলাম

মনের আশা পূরণের দোয়া (ইসমে আজম)

হজরত নুমান ইবন বাশির (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা অত্যধিক লজ্জাশীল ও দয়ালু। যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি…

ইসলাম

তাহাজ্জুদ, নফল ও সুন্নাত নামাজে রুকু-সেজদায় তিনবার তাজবি পড়ার পর যেসব দোয়া পড়তেন নবিজী (সা.)

রুকু ও সেজদায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি হন। এ কারণেই রুকু সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করার বিকল্প নেই। নবিজী সাল্লাল্লাহু আলাইহ…