কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কল্যাণ পার্টির নতুন কমিটি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে চেয়ারম্যান ও এম এম আমিনুর রহমানকে মহাসচিব করে ৪৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে দলটি।

বুধবার দলের চেয়ারম্যান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ১০১ সদস্যের মধ্যে ৪৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে বাকি তালিকা প্রকাশ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ৬ এপ্রিল কল্যাণ পার্টির চতুর্থ জাতীয় কাউন্সিল হয়।

আংশিক কমিটিতে সহসভাপতিরা হলেন- এএফএম নুরুদ্দিন, মতিয়ার রহমান, সাহিদুর রহমান তামান্না, সৈয়দ মুহাম্মদ নজরুল ইসলাম, আলী হোসেন ফরায়েজী,মাহমুদ খান, আনম যাকিউল হক, শামসুদ্দিন পারভেজ, আহসান হাবিব ইমরুজ।

যুগ্ম মহাসচিবরা হলেন- নুরুল কবির ভুঁইয়া পিন্টু, রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, নুরুল আফসার ও আল-আমিন ভুঁইয়া রিপন (দফতর)।

সাংগঠনিক সম্পাদকরা হলেন- ঢাকা বিভাগে আব্দুর রহমান খোকন, চট্টগ্রাম বিভাগে দিদারুল আলম সুমন, বরিশাল বিভাগে মো. আবু হানিফ, রংপুর বিভাগে আদম শফিউল্লাহ।

এ ছাড়া অর্থবিষয়ক সম্পাদক হয়েছেন মনিরুল ইসলাম সরকার, পরিকল্পনাবিষয়ক সম্পাদক এরশাদুর রহমান মোল্লা, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহিদুর রহমান, শিক্ষাবিষয়ক সম্পাদক এম হাসান জেড খান, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক শাহানা সুলতানা শিলা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলমগীর কবির, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আর এ এম ইসমাইল ফারুক, বাণিজ্যবিষয়ক সম্পাদক ওবায়দুল হক সিরাজী, আইনবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন বিশ্বাস, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ফয়েজ বিন আকরাম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক সৈয়দা রোকেয়া বেগম, তথ্য যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এনামুল করিম রেজা, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন।

এছাড়াও সহগণমাধ্যমবিষয়ক সম্পাদক মঈন বকুল এবং উপপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক করা হয়েছে মো. ইলিয়াস শিকদারকে।

কমিটির সদস্যরা হলেন- খোরশেদ আলম, মো. কামারুজ্জামান, মো. জসিম উদ্দিন, মুসা মিয়া মজুমদার, মো. মহিউদ্দিন, মো. কামারুজ্জামান খান, সালাউদ্দিন আয়ুবী, হাবিবুল্লা ভুইয়া ও মোয়াজ্জেম হোসেন।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…