কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে জাতীয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় ভূমি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে৷ভূমিসংক্রান্ত সকল কাজ নিজেই করব, দালাল ও প্রতারক হতে দুরে থাকব’-এ শ্লোগনকে সামনে রেখে ভূমি ব্যবস্থাপনা বৃদ্ধি এবংগতিশীলতা আনয়নের লক্ষ্যে আজ বুধবার (১০ এপ্রিল) টাঙ্গাইলের ঘাটাইলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ঘাটাইল উপজেলা ভূমি অফিস বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম সহকারী কমিশনার ভুমি মোসা: নুরনাহার বেগম, প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক অন্যান্য পেশাজীবীগণ অংশ নেন।

আলোচনা সভায় বক্তাগণ ভূমি উন্নয়ন কর আদায়, বৈধভূমি ব্যবহারকারীদের প্রয়োজনীয় সেবা প্রদান, অবৈধভূমি দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…