কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় রেড ক্রিসেন্ট সোসাইটি ও গ্রামীণফোনের ত্রাণ বিতরণ

 

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিট ও গ্রামীণফোনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার ভাবকী ও খামারপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দুই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারে মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ভাবকী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি পরিবার ও খামারপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৫ কেজি করে চাল, ১ কেজি সুজি, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ও ১ লিটার করে সয়াবিন তেল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান মো. বজলুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল ও আজীবন সদস্য নুরনবী রবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমূখ। এ ছাড়াও ভাবকী ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, উপজেলা প্রেসক্লাব ও মফস্বল প্রেসক্লাব খানসামা শাখার সভাপতি ধীমান চন্দ্র দাস সহ সংশ্লিষ্ট ইউপি’র ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…