কাগজ২৪ — অবিচল সত্যের পথে

রংপুরে বাসচাপায় নিহতের ২ জনের বাড়ি নীলফামারী

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রংপুর নগরীর উত্তম হাজিরহাট মুচির মোড় এলাকায় বাসচাপায় নিহতের ২ জনের বাড়ি নীলফামারীর ডোমারের। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ।
 দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ জানায়, রংপুর থেকে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িগামী একটি লোকাল বাস নীলফামারীর ডোমার থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই -বুলবুল (২৬) ও আনসারুল (২৪) মৃত্যু হয় ।
 কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম দুই মোটরসাইকেল আরোহী নিহত ও পরিচয় নিশ্চিত করেছেন।
  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…