কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গাজীপুর একই পরিবারে আগুনে দগ্ধ ৪

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গাজীপুরে মশার কয়েল জ্বালতে গিয়ে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় আবদুল জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—আবদুল জলিল (৪৫), তার ছেলে ইয়াসিন মাহমুদ (১৩), মেয়ে জিয়াসমিন (২০) ও জিয়াসমিনের স্বামী আবুল হাসান (২৩)। দগ্ধদের মধ্যে জিয়াসমিনের অবস্থা গুরুতর।

দগ্ধ আবদুল জলিল জানান, মশার কয়েল থেকে ঘরে আগুন ধরে যায়। এ সময় তার ছেলে, মেয়ে ও মেয়ের জামাই দগ্ধ হয়। এক পর্যায়ে তাদের উদ্ধার করতে গেলে তিনিও দগ্ধ হন। আগুনে তার মেয়ের শরীরের ৮৭ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকরা তাকে জানান। এ ঘটনায় তার মেয়ে ও মেয়ে জামাই বেশি দগ্ধ হয়েছে।

তিনি আরো জানান, প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মেমোরিয়াল (কেপিজে) মেডিকেল হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে আজ শনিবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…