কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ট্রাকের ধাক্কায় শিল্পী খুরশীদ আলম আহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

এক অজ্ঞাত পরিচয় ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন সংগীতশিল্পী খুরশিদ আলম। গত শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় একুশে পদকপ্রাপ্ত এই সংগীতশিল্পীর প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন। ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে বগুড়া শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে স্থানীয় হোটেলে ফিরছিলেন তিনি। এ সময় তিনি এই দুর্ঘটনার সম্মুখিন হন। ট্রাকের ধাক্কায় শিল্পীর গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। তার মাথা ও মুখে আঘাত লাগে। দাঁত ভেঙে যায়। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল বলেন, প্রথমে তার সিটি স্ক্যান করা হবে। পরে অবস্থা বুঝে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা হবে। তার চিকিৎসায় সাত সদস্যের বোর্ড গঠন করা হয়েছে।

নিউরোসার্জারি বিভাগের প্রধান সুশান্ত কুমার বলেছেন, মাথায় রক্তক্ষরণ নেই। দাঁত ভেঙে গেছে বলে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ডাকা লাগতে পারে।

ঘাতক ট্রাক চলককে ধরার চেষ্টা চলছে বলে জানান স্থানীয় দায়িত্বপ্রাপ্ত পুলিশ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…