কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে আলমনগর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০এপ্রিল) সকাল ১১টায় আলমনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন এর সভাপতিত্বে সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোহাম্মদ সোলায়মান। তিনি রাজস্ব খাতে ৪ লাখ ৫০ হাজার টাকা আয়, ৪ লাখ ১২ হাজার ৫ শত টাকা ব্যয়, ৩৭ হাজার ৫ শত টাকা উদ্বৃত্ত ও উন্নয়ন খাতে ৪৫ লাখ ৬০ হাজার টাকা আয়, ৪৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয়, ৯০ হাজার টাকা উদ্বৃত্ত হিসাবে সর্বমোট ৫০ লাখ ১০ হাজার টাকা আয়, ৪৮ লাখ ৮২ হাজার ৫ শত টাকা ব্যয় এবং ১ লাখ ২৭ হাজার ৫ শত টাকা উদ্বৃত্ত সংবলিত বাজেট সভায় উপস্থিত জনগণের সামনে উপস্থাপন করেন।

এ সময় আলমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আ. করিম, সাংবাদিক সেলিম হোসেন, ইউপি সদস্য সাবিনা বেগম, রিনা বেগম, ফরিদা বেগম, মো. সোহরাওয়ার্দী হোসেন, আব্দুল মান্নান তালুকদার, ইদ্রিস হোসেন, আবুল হোসেন, বাবুল হোসেন, আব্দুল কদ্দুছ, আব্দুল বাছেদসহ শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…