কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে এ্যাডভোকেসি সভা ও আলোচনা অনুষ্ঠান

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রতিপাদ্যে স্বল্পোন্নত (এলডিসি) দেশের অবস্থান থেকে মধ্যম আয়ের দেশে উত্তোরণে যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে বিশেষ সেবা সপ্তাহ পালন কর্মসূচির আওতায় টাঙ্গাইলের গোপালপুরে এ্যাডভোকেসি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সুমনা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন।

দু’টি সন্তানের বেশি নয়-একটি হলে ভাল হয় স্লোগানকে সামনে রেখে সহকারি পরিবার পরিকল্পনা অফিসার রুপ জিন্নাত রিয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন আজিজুল হক, মো. একাব্বর আলী, মনোয়ারা বেগম ও আনোয়ার জাহিদ প্রমূখ। আজকের এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (অঃদাঃ) সাইফুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, তিনটি সূচকের যোগ্যতা অর্জন করে নিন্ম আয়ের দেশ থেকে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের তালিকায়। জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কাউন্সিলে অনুমোদন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হয়ে উঠবে বাংলাদেশ। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে উত্তোরণকে স্বাধীনতা-পরবর্তী জাতীয় জীবনের বড় অর্জন হিসাবে দেখছে সরকার ও জনগণ। এ অর্জনের জন্য ২২ মার্চ সংবর্ধণা দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। একই দিন সারা দেশে আয়োজন করা হবে আনন্দ মিছিল। সরকারের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের স্ব স্ব অর্জনকে তুলে ধরে মধ্যম আয়ের দেশে উত্তোরণের সাফল্য উদযাপন করবে। তারই অংশ হিসেবে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক অত্র বিভাগের আওতাধীন সকল অধিদপ্তর, পরিদপ্তর ও ইনস্টিটিউটে বিশেষ সেবা সপ্তাহ পালন করবে। এসকল অর্জনকে তুলে ধরে ২০০৯-২০১৭ খ্রি. পর্যন্ত সময়কালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অর্জন সমূহ স্ব স্ব উদ্যোগে সেবা কেন্দ্রের সামনে বিশেষ বোর্ডে প্রদর্শন করে চলতি মাসের ২০-২৫ তারিখ দেশব্যাপী বিশেষ সেবা সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…