কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে শহীদ ইমরানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ ইমরান হোসেন’র ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

ইমরান হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আজ সোমবার সকালে গোপালপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহীদ ইমরান হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবীতে মানবন্ধন, ইমরানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, দোয়া মাহফিল, কালো ব্যাচ ধারন, কালো পতাকা উত্তোলন ও পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মঞ্জুরুল হক ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জব্বার সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও রফিকুল ইসলাম মুকুল, যুবলীগ নেতা মো. আশরাফুজ্জামান আজাদ, আব্দুর রহমান বিমান, রফিকুল ইসলাম রনজু, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, শফিকুল ইসলাম শফিক, আলমগীর রানা, ইকবাল হুসাইনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শহীদ ইমরান হোসেন ২০১৩ সালের এইদিনে গোপালপুর পৌরশহরে আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিলে বিএনপি-জামায়াতকর্মীদের হামলায় নিহত হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…