কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে গণহত্যা দিবস পালিত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর-পানকাতা গণহত্যা দিবস পালিত হয়। এ উপলক্ষে গতকাল শনিবার পানকাতা ইসলামিয়া হাইস্কুল মিলনায়তনে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, মিলাদ ও দোয়ামাহফিলের আয়োজন করা হয়। গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার। সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন পানকাতা ইসলামিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোফাখখারুল ইসলাম লেবু, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স,ম, জাহাঙ্গীর আলম, পানকাতা হাতেম আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান ও মজিবর রহমান এবং সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মিয়া প্রমুখ। উল্লেখ্য, ৭১ সালের এ দিনে কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার হুমায়ুন বেঙ্গলের মুক্তিযোদ্ধাদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক হানাদার বাহিনী ১৯ জন নিরীহ মানুষকে ব্রাশ ফায়ারে হত্যা করে। শতাধিক বাড়িঘর পুড়িয়ে দেয়। বহু মাবোনের ইজ্জতহানি করে।


 

 

 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…