কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে নায়িকা বানানোর ছলে অপহৃত ছাত্রীকে ধর্ষণ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে সিনেমার নায়িকা বানানোর কথা বলে অপহৃত এক কলেজ ছাত্রীকে আটকে রেখে প্রায় তিন মাস ধর্ষণ করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অপহরণকারী ধর্ষক ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটকুমরা গ্রামের কাইয়ুম শিকদারের পুত্র এসএম আকাশ ওরফে ফারুক শিকদার (২৮)।

রবিবার বিকালে গোপালপুরের ভোলারপাড়ার জনগণ অপহৃত ছাত্রীটিকে উদ্ধার করে অভিযুক্ত ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। সোমবার সকালে মেয়ের বাবার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় পুলিশ আসামীকে টাঙ্গাইল কোর্টে চালান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকালে গোপালপুর সরকারি কলেজে স্থানীয় সাংসদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে ওই ছাত্রীকে রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিয়ে যায়। সেখানে একটি বাসায় আটকে রেখে সিনেমার নায়িকা বানানোর কথা বলে প্রায় তিনমাস তাকে ধর্ষণ করে।

এদিকে অপহৃত ধর্ষিতার বোন কৌশলে মোবাইলে যোগাযোগ করে রোববার দুপুরে তাদেরকে গোপালপুরের ভোলারপাড়া গ্রামে নিয়ে আসে। এ সুযোগে স্থানীয়রা ধর্ষককে গণধোলাই দিয়ে দু’জনকেই পুলিশে দেয়।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন আইন মামলায় আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…