কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নুসরাতকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগে নৃশংস হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নুসরাত জাহান রাফির প্রতি যৌন হয়রানি ও অগ্নিসংযোগে নৃশংস হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সকাল ১১ টায় ”নববর্ষের প্রতিজ্ঞা হোক এমন, নারীদের বিরুদ্ধে আর নয় যৌন নিপীড়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^বিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ বলেন, যৌন নিপড়িনকারীদের কঠোর থেকে কঠোরতর শাস্তির বিধান হলে এ ধরনের নামক অপকর্ম বন্ধ হবে। বাঙালি জাতির যে ঐতিহ্য লালিত হচ্ছে অসম্প্রদায়িক জাতি অর্থ্যাৎ একজনের প্রতি যে আরেকজনের ভালবাসা সেটা থাকবে এবং সারাবিশে^ সভ্য জাতি হিসেবে আমাদের পরিচিতি থাকবে।

ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন, দোষীদের যথাযথ শাস্তি এবং দৃষ্টান্তমুলক শাস্তি বিধানের মাধ্যমে এ ধরনের অপরাধ যাতে আর না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহনের জোড় দাবি জানাচ্ছি।

এ সময় ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম ও আরঙ্গজেব আকন্দ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…