কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ভি.এম.কেজির বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরে সূতী ভি.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী শিশুতোষ শিক্ষা প্রতিষ্ঠান ভি.এম.কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেটে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রতিষ্ঠান মিলনায়তনে এ উপলক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলা সাহিত্যের প্রাণপুরুষ ও অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ও সূতী ভি.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ। অধ্যক্ষ এস.এম রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক ও দুপ্রক এর উপজেলা সম্পাদক মো. শামছুল হক, পৌর কাউন্সিলর উজ্জল মিয়াসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকম-লী। পরে প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় ১ম, ২য় ও তয় স্থান অর্জনকারীসহ সকল শিক্ষার্থীকে আকর্শনীয় পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…