কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে ৷ আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে আজ বুধবার দুপুরে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ”সবাই মিলে ভাবো নতুন কিছু কর, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ মানবন্ধনের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. নূর নাহার বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমূখ।

মানবন্ধনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…