কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে সকল চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সকল চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করেছে রিটার্নীং কর্মকর্তা ৷ আজ ৬ই মার্চ (বুধবার) দুপুরে যাচাই বাছাই শেষে সকলের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন ৷ ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু ৷ সতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিং, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ তুহীন আব্দুল্লাহর ছেলে এহসান আব্দুল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম জনি, ও মনিরুজ্জামান ৷ সকলেই ৪ই মার্চ মনোনয়ন পত্র দাখিল করেন ৷ যাচাই বাছাই শেষে সকলের মনোনয়ন বৈধ বলে ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা ৷

এছাড়াও উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা সুলতান মাহমুদ, যুবলীগ নেতা সুমন খান (বাবু), কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি সজীব সরকার, বিশিষ্ট শিল্পপতি কাজী আরজু, এম এম সোয়েব এবং তুহীন খান ৷

উপজেলা নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান কানিজ ফাতেমা, উপজেলা মহিলালীগের নেত্রী নুরজাহান সিদ্দিকা,ফাহিমা তালুকদার,শাহিনা আক্তার শিল্পী,মীর আলেয়া পারভীন,তাসলিমা জেসমিন, মরিয়ম আক্তার এবং আফিয়া বেগম ৷ সকলের মনোনয়ন বৈধ ঘোষনা ৷

ঘাটাইলে পৌরসভা ১টি, ইউনিয়ন ১৪টি, ভোট কেন্দ্র ১১৯টি। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৭৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন, মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৪৬ জন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…