কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে এমপি রানা সমর্থকদের ইফতার মাহফিল

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আজ বৃহস্পতিবার (৩১ মে) শেখ শিমুল ঈদ গাঁ মাঠে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ আমানুর
রহমান খান রানার সু-স্বাস্থ্য এবং আশু কারা মুক্তির জন্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক ও রানা মুক্তি আন্দোলনের আহবায়ক শহিদুল ইসলাম হেস্টিংস, রানা মুক্তি আন্দোলনের ঘাটাইল পৌর আহবায়ক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সুজন সহ আন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক ছিলেন রানা মুক্তি আন্দোলন পরিষদ দিঘলকান্দি ইউনিয়নের আহবায়ক রেজাউল করিম মটু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সপ্তগ্রাম এতিমখানা ও মাদ্রাসার সুপার হাফেজ মওলানা মো: আতিকুর রহমান। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলার সপ্তগ্রাম এতিমখানা ও মাদ্রাসার সকল শিক্ষক-ছাত্র এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…