কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা,দোয়া ও ইফতার মাহফিল

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এন্ড এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) আঞ্চলিক কমিটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আকুর টাকুর পাড়া তালতলায় জেলা কার্যালয়ে ২ জুন শনিবার ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখাার সিনিয়র সহ-সভাপতি ভাইস চেয়ারম্যান মোঃ আব্বাস আলী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবিএফ টাঙ্গাইল অঞ্চলের উপ-পরিচালক হোসনে আরা বেগম, উপ-সহকারী পরিচালক মোঃ হুমায়ুন খান, মোঃ শফিকুল আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), ব্র্যাক আরবান শাখার ম্যানেজার মোছাঃ নিহারিকা ইয়াছমিন প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিডিবিএফ এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ টাঙ্গাইল আঞ্চলিক কমিটির সভাপতি বেগম কুসুম ফাতেমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পিডিবিএফ এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ টাঙ্গাইল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…