কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে  বিজয় দিবস উপলক্ষে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে ৷ গত ২৯শে ডিসেম্বর (শুক্রবার) রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি আমানুর রহমান খানের পিতা জনাব, আলহাজ আতাউর রহমান খান ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, জামুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম হেস্টিং, মোতালিব হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি তারেক পটন, যুবলীগনেতা সুজন তালুকদার, ডুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আমিরুল হক, রসুলপুর ইউনিয়ন অাওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (রফিক মাস্টার), জেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম, সহ আওয়ামীলীগ, যুবলীগ, ও ছাত্রলীগসহ বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ৷
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ্।
জনসভায় বক্তারা এমপি রানার মুক্তি নিঃশার্ত মুক্তি দাবি করেন ৷এবং সামনের নির্বাচনে শেখ হাসিনার নৌকার পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান ৷
জনসভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…