কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩/৬/২০২৪ইং)  সকাল সাড়ে আটটায়  টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ঘাটাইল থানা পুলিশ  সূত্রে জানা যায়,  উপজেলার কদমতলী বাজারের উত্তর পাশে মেসার্স জামাল কয়েল এন্ড লাকড়ি মিলের পশ্চিম পাশে রাস্তার উপর মিনি কাভার্ড  ভ্যান (ঢাকা মেট্রো ১-১১-৩২০৮) এবং একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনের দুইজনকে ঘাটাইল উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদের মধ্যে কর্তব্যরত ডাক্তার আলমগীর হোসেন বাদশাকে(৪৮) মৃত ঘোষণা করে। বাদশা উপজেলার গারট্ট গ্রামের মৃত জুলহাস উদ্দিন এর ছেলে। এবং গুরুতর আহত শামসুজ্জামান আদিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেলের অপর আরোহী জুয়েলকে(৪৫) কালিহাতি সদর হাসপাতালে নেয়া হলে  কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করে। জুয়েল ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপালপুরে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…