কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমিতির নির্বাচন -২০২৪

জি আর হায়দার, কিশোরগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১৩ জুলাই ২০২৪ তারিখে পিটিআই, কিশোরগঞ্জে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জনাব মোঃ রাশিদ ফকির সভাপতি ও জনাব মোঃ রুহুল আমীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেনা।
সর্বমোট ৩১ জন ভোটারের মধ্যে ২৮ জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।
সভাপতি পদে জনাব মোঃ রাশিদ ফকির ১৯ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব সাঈদা রুবাইয়াত পেয়েছেন ৯ ভোট পেয়েছেন। এবং সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ রুহুল আমীন ১৮ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ মস্তোফা কামাল পেয়েছেন ১০ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার জনাব মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও সহকারী নির্বাচন কমিশনার জনাব শাহানারা আক্তার ও জনাব মোঃ নাসির উদ্দীন ভোট কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন।
আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নয়ন কুমার প্রামাণিক, সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার, জনাব মোঃ শাহজাহান কবীর ভূঁইয়া, ইউআরসি ইন্সট্রাক্টর, জনাব মোঃ শরীতুল্লাহ, ইউআরসি ইন্সট্রাক্টর, জনাব মোঃ মাহফুজুর রহমান, ইন্সট্রাক্টর (কম্পিউটার সাইন্স) পিটিআই, কিশোরগঞ্জ ও জনাব মোহাম্মদ গোলামুর রহমান, সভাপতি, বাংলাদেশ ডাটা এন্ট্রি অপারেটর কল্যাণ সমিতি, ঢাকা বিভাগ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…