কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। গত ১১ জুন (সোমবার) সকালে উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আজমল হোসেন (৩২)। তিনি দিনাজপুরের পূর্ব হাশিমপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই সুজন কুমার পাল বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার ব্রাক্ষণশাসন এলাকায় পৌঁছালে বাসের ছাদে থাকা এক যাত্রী একটি গাছের ডালের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং দুইজন আহত হন।

পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…