কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ধনবাড়ীতে ব্যক্তি উদ্যোগে শতাধিক অসহায় পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন ঈদুল ফিতর উদযাপনে ধনীদের পাশাপাশি সমাজের অসহায় পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ধনবাড়ীর শতাধিক পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন রান ডেভেলোপমেন্ট সোসাইটি’র চেয়ারম্যান ও দি ধনবাড়ী সেন্ট্রাল কো-অপারেটিভ মালটিপারপাস সোসাইটি’র সভাপতি বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন।

গতকাল সোমবার দুপুরে তিনি তাঁর পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রতি বছরের ন্যায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ঈদসামগ্রী হিসাবে শাড়ী, লুঙ্গী, থ্রী-পিচ ও নগদ অর্থ প্রথমে ধনবাড়ী পৌরশহরের নিজ বাসা থেকে স্থানীয় দরিদ্র অসহায় পরিবার ও পরে তাঁর গ্রামের বাড়ী মুশুদ্দি খন্দকার পাড়ার প্রতিটি দরিদ্র পরিবারের সকল সদস্যদের মাঝে বিতরণ করেন।

এসব ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী বিশিষ্ট সমাজ সেবিকা মাহমুদা শিরীন শিল্পী, দুই মেয়ে ভিখারুন্নেছা স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী খন্দকার মায়িশা মালিহা জয়িতা ও একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী খন্দকার আজরা সাবিহা অর্পিতা এবং একমাত্র ছেলে ঢাকার এক্সেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র খন্দকার মোস্তাকিমুল ইসলাম, চাচাত ভাই খন্দকার মনিরুজ্জামান মনি ও তার স্ত্রী খন্দকার নজরুল ইসলাম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হ্যাপি খাতুনসহ এলাকার সহ¯্রাধিক অসহায় দরিদ্র ব্যক্তিবর্গ।

ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন এর সহদর বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন গ্রামের বাড়ী মুশুদ্দি খন্দকার পাড়ায় এসব ঈদ সামগ্রী বিতরণের পূর্বে পারিবারিক কবরস্থানে ঘুমিয়ে থাকা তাঁর জান্নাতবাসী পিতা খন্দকার নজরুল ইসলাম এর কবর জিয়ারত শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের সদস্য, প্রতিবেশি ও সমাজের উপস্থিত স্থানীয় ব্যক্তিদের নিয়ে বিশেষ মোনাজাত করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…