কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে ৭টি ইউপিতে ভোট যুদ্ধ আজ

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঘাটাইলে ৪র্থ ধাপে ৭টি ইউনিয়নে শঙ্কার ভোট আজ রোববার)। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নানা শঙ্কার মধ্যদিয়ে শেষ করেছে তাদের প্রচার-প্রচারণা। নির্বাচনী সহিংসতায় এরই মাঝে বিভিন্ন প্রার্থীর বেশ কিছু কর্মী সমর্থক আহত হয়েছেন। ফলে ভোটাররা অনেকটা ভীতি নিয়েই আসবেন ভোট কেন্দ্রে।

কিন্তু প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে নানা ব্যবস্থা গ্রহন করেছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজি: মো. সোহাগ হোসেন বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে থানা পুলিশ ছাড়াও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ,র‍্যাব, বিজিবিসহ বিপুল সংখ্যক আনসার সদস্য। আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলাপ্রশাসনের তরফ থেকে স্ট্রাইকিংফোর্সের পাশাপাশি ৫ জন এক্সিকিউটিভ ম্যাজি: ও ৩ জন জুডিসিয়াল ম্যাজি: নিয়োগ দেয়া হয়েছে।

ঘাটাইলের ৭ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৪০জন। সাধারন সদস্য পদে ২৩৭জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়ছেন ৭৮জন প্রার্থী। এতে মোট ভোটার ১লাখ ৬৫হাজার ৩৭৫ জন। এ নির্বাচনে ৭টি ইউনিয়ন পরিষদে ভোট হবে ব্যালটের মাধ্যমে। নির্বাচনে আওয়ামী লীগ ও অন্যান্য দলের পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে কাজ করবে এমন প্রর্থীকে নির্বাচন করা হবে বলে জানান সাধারণ ভোটাররা।

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…