কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইল পৌরসভার মেয়র পদ-প্রাথী রফিকের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল পৌর নির্বাচনের যদিও এখনো পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি, তারপরেও মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা কিন্তু বসে নেই, ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরা। পোষ্টার-ফেস্টুনে,প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ, দলীয় হাইকমান্ডে লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরা। আসন্ন ঘাটাইল পৌর নির্বাচনকে সামনে রেখে বুধবার (৫ অক্টোবর) বিকেলে পৌর শহরে এক বিশাল শোডাউন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী, ঘাটাইল উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক। দুপুরের পর থেকে পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে রফিকের কর্মী-সমর্থকেরা রফিক ভাই, রফিক ভাই বলে মুহুমুহু শ্লোগানে মুখরিত করে খন্ড খন্ড মিছিল নিয়ে ঘাটাইল সরকারী জিবিজি কলেজ মাঠে মিলিত হয়। পরে বিকেল ৩টায় প্রায় ১ হাজার মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা এক শোডাউনের আয়োজ করেন। শোডাউনটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্ত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পৌর আওয়ামীলীগের সভাপতি মো: খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও পৌর মেয়র পদপ্রার্থী মো:রফিকুল ইসলাম রফিক। এসময় উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের সহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন-আমি যদি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় নমিনেশন পাই তাহলে আপনাদেরকে সাথে নিয়ে ঘাটাইল পৌরসভাকে একটি আধুনিক ও যুগোপযোগী পৌরসভায় রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…