কাগজ২৪ — অবিচল সত্যের পথে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র জমা দিলেন সাংবাদিক সেলিম মোর্শেদ রানা

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম মোর্শেদ রানা। মঙ্গলবার তিনি দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আরিফুজ্জামান মিয়া টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দের নিকট জমা দেন।

এসময় এশিয়ান টিভির পাবনা প্রতিনিধি আর কে আকাশ, আলাউদ্দিন হোসেন, মো. সুমন মিয়াসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার হাটখালী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম মোর্শেদ রানা জানান, হাটখালী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। দলের নেতৃবৃন্দ যদি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয় এবং নির্বাচনে আমি বিজয়ী হলে হাটখালী ইউনিয়নকে একটি আধুুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ার চেষ্টা করবো।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…