কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলের চুরি হওয়া অটোরিক্সা চোর মির্জাপুরে আটক

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে চুরি হওয়া অটোরিকশা সহ বৃহস্পতিবার(১৭ আগস্ট) গভীর রাতে মির্জাপুর থেকে তিন চোরসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, ঘাটাইল উপজেলার নজুনবাগ গ্রামের আলিমুদ্দিনের ছেলে বিশা মিয়া (৩৮), গৌরিশ্বর গ্রামের সুমন (৩০) ও একই গ্রামের ওমর আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (৩৫)। গত তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কয়েক দিন আগে ঘাটাইলের কুশারিয়া গ্রামের খোরশেদ আলমের বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি হয়। চুরিকৃত অটোরিকশাটি নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল। গভীর রাতে অটোরিকশাট দেখে মির্জাপুর থানার টহল পুলিশের সন্দেহ হয় এবং অটোরিকশাসহ তিনজনকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাটাইল থেকে অটোরিকশা চুরির ঘটনার কথা স্বীকার করে।
ঘাটাইল থানা পুলিশ খবর পেয়ে তিন চোরকে ঘাটাইল থানায় নিয়ে আসেন এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মীর মহি উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত বিশা মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ওর বিরুদ্ধে ঘাটাইল থানায় চুরি, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…