কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ চলছে, চবি রণক্ষেত্র

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চার দফা দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ব্যাপক সংঘর্ষ চলছে। নিয়ন্ত্রণ নিতে পুলিশের গুলি, কাঁদানে গ্যাসের শেল ও লাঠিচার্জ করছে।

রবিবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় সংঘর্ষ শুরু হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ ব্যাপক আকারে চলছিল।

ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাকেট ছুড়ছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নেতাকর্মীরা আবাসিক হলের সামনে কাঠের গুড়িতে আগুন জ্বালিয়েছে। পুলিশকে লক্ষ্য করে ছাত্রলীগের ককটেক ছুড়তেও দেখা গেছে।

এর আগে সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা শাটল ট্রেন বন্ধ করে দেয়। এসময় তারা চট্টগ্রাম স্টেশন থেকে শাটল ট্রেনের ইঞ্জিন থেকে লোকো মাস্টারকে অপহরণ করে। পাশাপাশি কয়েকটি বগির হোস পাইপ কেটে দেয়।

এদিকে আন্দোলনকারীদের বাধার মুখে সকাল থেকে ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। বন্ধ রয়েছে ক্যাম্পাসে রিকশা ও সিএনজি চলাচলও। মূল ফটকে তালা দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয় অবরোধকারীরা। কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…