কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কালিহাতীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় উপজেলার সাতুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বিথি বেগম (৪০)। তিনি ওই গ্রামের মামুন মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে ছেলে শিশির (২৩) পলাতক রয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, সকালে মামুন মিয়া তার স্ত্রী ও ছেলেকে বাড়িতে রেখে ঢাকায় যায়। রাতে বাড়িতে ফিরে দেখে বিথি আক্তার রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতর মেঝেতে পড়ে রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কুড়াল ও ছেলে শিশিরের লুঙ্গি উদ্ধার করা হয়েছে। নেশার টাকা নিয়ে মায়ের সাথে ঝগড়ার কারনে শিশির তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে করেছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…